সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদে নববীতে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ কুরআন হিফজ চক্র চালু করা হয়েছে। পবিত্র কুরআন মুখস্থের সুযোগ আরও সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ হিফজ চক্রে বধির, বোবা ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে কোরআন মুখস্থ ও শেখার উপযোগী পরিবেশে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মসজিদে নববীতে আগে থেকেই মুসল্লিদের জন্য কুরআন হিফজ ও তিলাওয়াত শেখার বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। নতুন বিশেষায়িত চক্রের মাধ্যমে সেই সেবার পরিধি আরও বিস্তৃত হলো।

সংশ্লিষ্টদের মতে, শারীরিক প্রতিবন্ধকতা যেন কুরআন শিক্ষা ও হিফজের পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পবিত্র মসজিদে নববীতে কুরআন শিক্ষার সুযোগ আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ