
|
প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা
প্রকাশ:
২৬ আগস্ট, ২০২৬, ১২:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মসজিদে নববীতে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ কুরআন হিফজ চক্র চালু করা হয়েছে। পবিত্র কুরআন মুখস্থের সুযোগ আরও সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ হিফজ চক্রে বধির, বোবা ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে কোরআন মুখস্থ ও শেখার উপযোগী পরিবেশে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদে নববীতে আগে থেকেই মুসল্লিদের জন্য কুরআন হিফজ ও তিলাওয়াত শেখার বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। নতুন বিশেষায়িত চক্রের মাধ্যমে সেই সেবার পরিধি আরও বিস্তৃত হলো। সংশ্লিষ্টদের মতে, শারীরিক প্রতিবন্ধকতা যেন কুরআন শিক্ষা ও হিফজের পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পবিত্র মসজিদে নববীতে কুরআন শিক্ষার সুযোগ আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন এসএইচ/ |