রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

৯৮ বছর বয়সী স্প্যানিশ ব্যক্তির ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৯৮ বছর বয়সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছেন এক স্প্যানিশ ব্যক্তি। মসজিদের ভেতরে পবিত্র শাহাদাহ পাঠ করে তিনি ইসলামের প্রতি নিজের বিশ্বাস ও আনুগত্যের ঘোষণা দেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের জন্য ‘আবু হুরায়রা’ নামটি গ্রহণ করেন।

তার ইসলাম গ্রহণের ভিডিও ও ছবি আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে আল্লাহর হেদায়াত লাভের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়—এমন আশাব্যঞ্জক বার্তা হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বলা হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তনের জন্য কখনোই দেরি হয়ে যায় না। ৯৮ বছর বয়সে ওই স্প্যানিশ ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনা সেই উপলব্ধিকেই আরও জোরালো করেছে।

২০২৬ সালেও তার ইসলাম গ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে দেখা যাচ্ছে। ঘটনাটি অনেকের কাছে ধর্মীয় বিশ্বাস, আশা ও জীবনের শেষ পর্যায়েও নতুনভাবে পথচলার অনুপ্রেরণা হিসেবে আলোচিত হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ