মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এবার উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। উত্তর প্রদেশের বিশ্ববিখ্যাত এই দীনি বিদ্যাপীঠে গঙ্গাজল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ‘হিন্দু রক্ষা দল’। সংগঠনটির দাবি, দারুল উলুমের চত্বরে একটি শিবলিঙ্গ রয়েছে।

গত শনিবার এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা। তিনি জানান, সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে একদল কর্মকর্তা ১১ আগস্ট হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাবেন এবং সেখানে তা নিবেদন করবেন।

ললিত শর্মার দাবি, দারুল উলুম দেওবন্দের চত্বরে একটি শিবমন্দির রয়েছে—এমন অভিযোগের তদন্ত চেয়ে সংগঠনের পক্ষ থেকে এর আগে সাহারানপুর প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। তবে প্রশাসন তাদের আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় সংগঠনটি নিজেরাই দেওবন্দে গিয়ে গঙ্গাজল নিবেদনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ললিত শর্মা।

এদিকে, হিন্দু সংগঠনটির ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেওয়া হবে না। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ নিয়ে হিন্দু সংগঠনটির এ দাবি ঘিরে প্রশাসনের সতর্ক অবস্থান নতুন করে বিষয়টিকে আলোচনায় এনেছে। সূত্র: মুসলিম মিরর

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ