মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

'বন্দে মাতরম' বিলের ওপর আসাদুদ্দিন ওয়াইসির তীব্র আপত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভায় পাস হওয়া 'জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬'-এ 'বন্দে মাতরম' সম্পর্কিত বিধানের তীব্র বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে ওয়াইসি বলেন, 'জন গণ মন' গাইলে সেখানে দেশ ও দেশের জনগণকে দেখা যায়। কিন্তু 'বন্দে মাতরম'-এ ভগবান ও দেবীর উপাসনার কথা রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সংগ্রামীদের প্রতি সম্মান রেখেই বিষয়টি বিবেচনা করা উচিত। তাঁর ভাষায়, 'জন গণ মন' জনগণের উদ্দেশে রচিত, কিন্তু 'বন্দে মাতরম'-এর প্রকৃতি ভিন্ন।

ওয়াইসি অভিযোগ করেন, ১৯৫০ সালে তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ 'বন্দে মাতরম'-কে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দিয়ে বড় ধরনের ভুল করেছিলেন, কারণ এ বিষয়ে সংসদে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়নি। তাঁর দাবি, ভারতের সংবিধান বা প্রচলিত আইনে 'জাতীয় গান' (National Song)-এর কোনো সুস্পষ্ট আইনি সংজ্ঞা নেই।

এছাড়া তিনি অভিযোগ করেন, 'বন্দে মাতরম' সম্পর্কিত আইন প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সংবিধানের ২৫, ২৬ ও ২৯ অনুচ্ছেদে নিশ্চিত ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ