আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে তুরস্কের এক দম্পতির। অবশেষে দেশটির হজ লটারিতে নির্বাচিত হয়ে পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন মুহাম্মদ বাল ও তাঁর স্ত্রী।
তুরস্কে হজযাত্রী নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়। সেই লটারিতে বছরের পর বছর অপেক্ষার পর এবার তাদের নাম চূড়ান্ত হওয়ায় আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মুহাম্মদ বাল।
হজের সুযোগ পাওয়ার খবর শুনে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের প্রার্থনা ও ধৈর্যের পর অবশেষে পবিত্র মক্কা-মদিনার সফরের সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহর বিশেষ অনু