মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের আলিগড় জেলার দুজন হিন্দুর বিরুদ্ধে ১৪ বছর বয়সি মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিষাণ গোপাল বাল্মীকি এবং সঞ্জু বাল্মীকি নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) আলিগড়ের চারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর মুসলিম মিররের।

কিশোরীর মায়ের ভাষ্য, তাঁর মেয়ে সবজি কিনতে গিয়েছিল। তারপর ফিরতে দেরি হলে তার ভয় হয়। তিনি মেয়ের বাবাকে বিষয়টা জানালে তিনি মেয়েকে খুঁজতে বের হন এবং থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।

পরে, ওই কিশোরীকে গ্রামের উপকণ্ঠে একটি মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং পোশাক ছিল ছেঁড়া।

এ ঘটনায় মেয়েটির বাবা কিষাণ গোপাল বাল্মীকি এবং সঞ্জু বাল্মীকি নামের স্থানীয় দুই হিন্দুর বিরুদ্ধে অভিযোগ করে থানায় শিশু যৌন নিপীড়নের মামলা করেন। রোববার তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

সূত্রে জানা যায়, কিষাণ ও সঞ্জু প্রথমে নাবালিকাটির ওপর রাসায়নিক ছিটিয়ে তাকে অচেতন করে এবং তাকে মদ পানে বাধ্য করে ধর্ষণ করে।

মেয়েটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র: মুসলিম মিরর

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ