বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

গরুকে ভারতে ‘জাতীয় পশু’র মর্যাদা দেওয়ার দাবি মাওলানা আরশাদ মাদানীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পশ্চিমবঙ্গ সরকারের গরু জবাই ও গবাদিপশু বিক্রয় সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করার সিদ্ধান্তকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে গরুকে ভারতের ‘জাতীয় পশু’র মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)-এর সহ-সভাপতি ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে মাওলানা আরশাদ মাদানী বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী গরুকে শুধু ধর্মীয়ভাবে পবিত্রই মনে করে না, বরং গভীরভাবে শ্রদ্ধাও করে। তাই গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হলে সামাজিক সংবেদনশীলতা ও সম্প্রীতি আরও সুসংহত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা মাদানী বলেন, গরু ঘিরে বিভিন্ন রাজ্যে যে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হচ্ছে, তা এ ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে কিছুটা প্রশমিত হতে পারে।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে গবাদিপশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে। এতে গবাদিপশুর পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে কঠোর নথিপত্র যাচাই ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ গবাদিপশু বাণিজ্য ও চোরাচালান রোধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ বলছে, এটি আইনশৃঙ্খলা ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সহায়ক হবে, অন্যদিকে সমালোচকদের মতে, এতে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

মাওলানা আরশাদ মাদানীর এই মন্তব্যকে কেন্দ্র করে গরু সুরক্ষা, ধর্মীয় অনুভূতি এবং রাজ্যের প্রশাসনিক নীতির মধ্যে চলমান বিতর্ক আরও জোরালো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ