বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতীয় সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি অভিযানে ভারতীয় ২২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১৯ মে) আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, শুরুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর ১৭ মে থেকে ওই এলাকায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর ২২ জনকে হত্যা করে। খবর দ্য নিউজের।

বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণগতিতে চলবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো একযোগে কাজ চালিয়ে যাবে।

এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ‘গাজাব লিল-হক’ নামে নতুন সামরিক অভিযান শুরু করে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু একাধিক দফা আলোচনা হলেও এখনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ