মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে।

অপর এক ত্রাণ কর্মকর্তা জানায়, গাছ পড়ে যাওয়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে কিছু মৃত্যু হয়েছে। এছাড়া, রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের বেঁচে থাকা মানুষদের সহায়তা ও ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে পড়ছে এবং কিছু গাড়ির ওপর ভেঙে পড়ছে। এছাড়া ধুলো ও ধ্বংসাবশেষের মধ্যে রাস্তার পাশের দোকানের কাঠের আসবাবপত্রও উড়ে যেতে দেখা যায়।

এদিকে, শুধুমাত্র ভারোহি জেলাতেই ধূলিঝড়ে প্রাণহানি হয়েছে ১৬ জনের। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিপাতজনিত কারণে ৯ জনের মৃত্যুর খবর জানা যায়। এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ