বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

সত্যিই কি ইসলাম গ্রহণ করেছেন থালাপতি বিজয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন’ শিরোনামে যমুনা টেলিভিশনের আদলে তৈরি একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফটোকার্ডটিতে একটি ছবিও যুক্ত করা হয়, যা ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।

তবে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ফটোকার্ডটির সঙ্গে যমুনা টিভির কোনো সম্পর্ক নেই। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ফটোকার্ড। একই সঙ্গে এতে ব্যবহৃত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত।

বিষয়টি যাচাই করতে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করা হয়। কিন্তু কোথাও থালাপতি বিজয়ের ইসলাম গ্রহণ সংক্রান্ত কোনো সংবাদ, ফটোকার্ড বা ভিডিও পাওয়া যায়নি।

এছাড়া ভাইরাল ফটোকার্ডটির সঙ্গে যমুনা টিভির আসল ফটোকার্ডগুলোর তুলনা করলে ফন্ট, শিরোনামের ধরন ও ডিজাইনে স্পষ্ট পার্থক্য দেখা যায়। এতে ধারণা করা হয়, যমুনা টিভির ডিজাইন নকল করে এটি তৈরি করা হয়েছে।

অন্যদিকে, ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। গুগলের এআই শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে বিশ্লেষণে দেখা যায়, ছবিটির বড় অংশই এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

শুধু তাই নয়, ভারতের কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও থালাপতি বিজয়ের ইসলাম গ্রহণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও গত মার্চ মাসে Thalapathy Vijay–এর ইসলাম গ্রহণ নিয়ে একই ধরনের গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময়ও ফ্যাক্টচেকের মাধ্যমে দাবিটি মিথ্যা প্রমাণিত হয়।

সব মিলিয়ে, ‘থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন’ দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং সংশ্লিষ্ট ছবিটিও এআই প্রযুক্তিতে তৈরি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ