ভারতের তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় দায়িত্ব গ্রহণের পরপরই রাজ্যে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নাগরিকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতা সহ্য করা হবে না।
রাজ্যের সাম্প্রদায়িক স্থিতিশীলতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিমদের ওপর অত্যাচার করা হলে কোনো হিন্দু অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।
তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, আইন তার নিজের গতিতে চলবে এবং সরকার নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় প্রধান দায়িত্ব পালন করবে।