বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

ইরানের সঙ্গে চুক্তি এখন আগের চেয়ে অনেক কঠিন: যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক অ্যালান আয়র। তিনি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সময়কার মার্কিন আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ফারসি ভাষাতেও দক্ষ।

গতকাল (সোমবার, ১১ মে ২০২৬) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়র বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে ‘পিছিয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন, তা হয়তো ‘ভুল বোঝাবুঝি বা অতিরঞ্জন’ হতে পারে। তার মতে, বর্তমান আলোচনার শুরুতেই ইরান তাদের সব উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছিল—এমন দাবি বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরও বলেন, প্রকাশ্যে আমরা দুই পক্ষ থেকে যেসব কথা শুনছি, তার অনেকটাই বাস্তবতার সঙ্গে মিলছে না। তার মতে, উভয় পক্ষই জনসমক্ষে এমন বক্তব্য দিচ্ছে, যা আলোচনার প্রকৃত অবস্থার প্রতিফলন নয়।

আয়রের মতে, ২০১৫ সালে ইরানের নেতৃত্ব তুলনামূলকভাবে মধ্যপন্থি ছিল, যার ফলে তখন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে তেহরানের নেতৃত্ব অনেক বেশি কট্টরপন্থি ও শক্ত অবস্থানে রয়েছে। ফলে আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।

এখন শুধু পারমাণবিক কর্মসূচি নয়, হরমুজ প্রণালিতে নিরাপত্তার মতো অতিরিক্ত ভূরাজনৈতিক ইস্যুও আলোচনায় যুক্ত হয়েছে। এজন্য বর্তমান পরিস্থিতিকে আরও কঠিন বলে মনে করছেন তিনি। তার ভাষায়, এই ইরানি প্রশাসনের সঙ্গে সমঝোতা করা এখন অনেক, অনেক বেশি কঠিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ