মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সৌদিতে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

রোববার (১০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ১৫৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬১৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪০৩ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

তাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে ১১ হাজার ২৭২ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের ভ্রমণের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

একই সময়ে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় কিংবা কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধের বিষয়ে সতর্ক করে দেশটির কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের কাজের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আইন লঙ্ঘনকারীদের বিষয়ে নির্দিষ্ট জরুরি নম্বরে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ