বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

চীনে কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৬ থেকে বেড়ে ৩৭ হয়েছে। এঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। ২০১৯ সালের পর চীনে এটিই সবচেয়ে মারাত্মক বিস্ফোরণ।

শুক্রবার (৮ মে) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হুনানের লিউইয়াং-এ বিস্ফোরণের এই ঘটনা ঘটে। লিউইয়াং চীনের আতশবাজির রাজধানী হিসেবে পরিচিত। এখানে দেশের মোট সরবরাহের ৬০% এবং রপ্তানির প্রায় ৭০% আতশাবাজি উৎপাদিত হয়।

সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং ৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং এই বিস্ফোরণ ঘটানোর সন্দেহে পুলিশ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

প্রতিবেদনে রো বলা হয়েছে, এই তদন্ত চীনের শীর্ষ প্রসিকিউটরদের তত্ত্বাবধানে রয়েছে। এছাড়াও হুনানে নিরাপত্তা নিশ্চিতে শহরের সমস্ত আতশবাজি কারখানার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, গত জুন মাসে হুনানের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত হন। ২০১৯ সালে পূর্বাঞ্চলীয় চীনের জিয়াংসু প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ