বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: হজ মন্ত্রণালয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজ পালনে আগ্রহীদের অবশ্যই সরকারি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতি (পারমিট) সংগ্রহ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং হাজিদের নির্বিঘ্নে ইবাদত পালনের সুযোগ দিতে অনুমোদিত প্ল্যাটফর্ম ও লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা অননুমোদিত প্রতিষ্ঠানের বিভ্রান্তিকর বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ অনেক প্রতারক চক্র ভুয়া হজ প্যাকেজ ও অবৈধ পারমিটের মাধ্যমে মানুষকে প্রতারণা করছে।

কর্তৃপক্ষ বলছে, শুধু সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম, অনুমোদিত হজ এজেন্সি এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই হজের অনুমতি গ্রহণ বৈধ হিসেবে গণ্য হবে। এছাড়া যারা নিয়ম ভঙ্গ করে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা হজ পালনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জরিমানা, গ্রেপ্তার ও বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রতি বছরের মতো এবারও হজ মৌসুমকে কেন্দ্র করে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জনসমাগম নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। এ লক্ষ্যে অবৈধ হজযাত্রী ও নিয়মবহির্ভূত কার্যক্রম ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ