মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন

আসামে কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার: মাওলানা বদরুদ্দিন আজমল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসাম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি দাবি করেছেন, আসামে কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে এবং দলটির ভবিষ্যৎ অন্ধকার।

বিন্নাকান্দি আসন থেকে জয়লাভের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাওলানা আজমল বলেন, কংগ্রেস যে ১৯টি আসনে জয় পেয়েছে, তার মধ্যে ১৮টিতেই মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তার ভাষায়, শুধু একজন হিন্দু প্রার্থী জিতেছেন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে।

আসামের প্রভাবশালী এই আলেম রাজনীতিবিদ বলেন, গত দুই বছর ধরে তিনি কংগ্রেসকে এ ধরনের রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়ে আসছিলেন, কিন্তু দলটি তা শোনেনি। আজমলের দাবি, মুসলিম ভোটব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই আসামে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

এদিকে এবারের নির্বাচনে AIUDF বড় ধাক্কা খেয়েছে। একসময় আসামের মুসলিম রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত দলটি এবার মাত্র দুটি আসনে জয় পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের দিকে চলে যাওয়ায় AIUDF-এর ভরাডুবি হয়েছে।

নির্বাচনী ফলাফলের পর আসামের রাজনীতিতে সংখ্যালঘু ভোট, কংগ্রেসের অবস্থান এবং AIUDF-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপিও দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে আসছিল। বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ