বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

অনুপ্রবেশ রুখে দিতে কেশম দ্বীপে একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দাবি করেছে, একাধিক গুপ্তচর ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়ে ভূপাতিত করার সময় এই আওয়াজ হয়েছে বলে জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবিলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল।

হরমুজ প্রণালিতে ইরানের এই কৌশলগত দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি দিল দেশটি।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে।

এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় বুধবার (০৬ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ