আসাম বিধান সভা নির্বাচনে বিন্নাকান্দি আসন থেকে জয় পেয়েছেন মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি আসাম জমিয়তের সভাপতি। এছাড়া অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রধান।
বিভিন্ন দল ও স্বতন্ত্র ১০ জন মুসলিম প্রার্থীকে হারিয়ে জয় পান মাওলানা বদরুদ্দিন আজমল। তবে গত বিধানসভা নির্বাচনে তার দল ১৬টি আসন পেলেও এবার পেয়েছে মাত্র দুটি।
আসামের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম মাওলানা বদরুদ্দিন আজমল। একসময় লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রকিবুল হুসাইনের কাছে প্রায় ১০ লাখ ভোটে পরাজিত হন তিনি। তবে এবারের নির্বাচনে আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এলেন দেওবন্দি ধারার আলোচিত এই আলেম।
২০০৪ সালে ‘অসম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ নামে রাজনৈতিক দল গঠন করেন মাওলানা বদরুদ্দিন আজমল। পরে ২০০৯ সালে দলটির নাম পরিবর্তন করে রাখ