ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড অবশেষে মধ্যপ্রাচ্য থেকে চলে গেছে।
শুক্রবার (১ মে) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জেরাল্ড ফোর্ড চলে গেলেও ওই অঞ্চলে মার্কিনিদের আরও দুটি রণতরী রয়ে গেছে।
জেরাল্ড ফোর্ড বর্তমানে ইউএস ইউরোপিয়ান কমান্ড এরিয়াতে আছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। খবর এএফপির।
তিনি বলেছেন, সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে এখনও তাদের ২০টি যুদ্ধজাহাজ আছে। যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ।
গত ১০ মাস ধরে সাগরে অবস্থান করছে জেরাল্ড ফোর্ড। এটি মধ্যপ্রাচ্যে আসার আগে ছিল ক্যারি
