বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে বাণিজ্যিক ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
শুক্রবার (১ মে) ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) এক বিবৃতিতে দাম বাড়ানো ঘোষণা দেয়।
আইওসিএল-এর নতুন মূল্য তালিকা অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ রুপি বা ৪৭.৮ শতাংশ বাড়িয়ে ৩ হাজার ৭১ দশমিক ৫ রুপি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন টারবাইন জ্বালানির দাম প্রতি কিলোলিটারে (১০০০ লিটার) ৭৬ দশমিক ৫৫ ডলার বা প্রায় পাঁচ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৪৩৫ দশমিক ৩১ ডলার থেকে ১ হাজার ৫১১ হাজার ৮৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
তবে বাসাবাড়িতে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত বা গৃহস্থালির এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দামও সংশোধন করা হয়নি। এছাড়াও আন্তর্জাতিক