শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়াল ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে আরও ৩ সপ্তাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসরায়েল এবং লেবাননের মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর এ-ঘোষণা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে…কোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি—আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়?’

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। ইসলায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। হিজবুল্লা থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।’

উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজবুল্লাহ ব্যাপকভাবে ইসরায়েলবিরোধী।

হিজবুল্লাহ কখনও লেবাননের প্রকাশ্য রাজনীতিতে আসে না, নির্বাচনে সরাসরি অংশও নেয় না; কিন্তু দেশটির ক্ষমতার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ তাদের হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর ২ দিন পর লেবাননে পৃথকভাবে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা অভিযানে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল-লেবানন।

সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল; তার আগেই এই বিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানো হলো।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের মধ্যকার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি, লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সূত্র : সিএনএন/এনবিসি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ