শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে এক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল (বুধবার- ২২ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি একটি লঞ্চ সাইট-এ (রকেট উৎক্ষেপণ স্থল) কার্যক্রম চালাচ্ছিলেন বলে তারা শনাক্ত করেছে। তবে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।

এছাড়া বৃহস্পতিবারের আরেকটি ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যখন তারা দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছিল তখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এই ঘটনাগুলোর ক্ষেত্রেও ইসরায়েলি সেনাবাহিনী কোনো স্বাধীন প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ