শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্পকে পাকিস্তানের অনুরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না-করার অনুরোধ জানিয়েছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আশা করি, আগামীকাল বা পরদিনের মধ্যে ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।’

এই কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তান নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি হবে ২০১৫ সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি।

তিনি অভিযোগ করেন, ইরান প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল আছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে। এ-বিষয়ে কোনো ছাড় নয়। তিনি আরও বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ