শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধবিরতি প্রায় শেষ, আতঙ্কিত ইরানের সাধারণ জনতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রায় শেষের দিকে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিটি ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আবারও আতঙ্কিত হয়ে উঠেছেন সাধারণ ইরানিরা। একইসঙ্গে তারা ক্ষুব্ধও।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার (১৯ এপ্রিল) তেহরান থেকে জানান, ইরানিদের মধ্যে বিভিন্ন অনুভূতি দেখতে পাচ্ছেন তিনি।

তৌহিদ আসাদি বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের সমাধান হবে, ইরানিদের মধ্যে এমন আশা আছে। যদিও এটি খুবই কম। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল তখন সাধারণ মানুষ আশা দেখেছিলেন। কারণ, চুক্তি হলে মার্কিনিরা নিষেধাজ্ঞা তুলে নিতো, এতে সাধারণ জনগণের জীবনমানের উন্নতি হতো। দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অনেক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

কিন্তু যখন ভবিষ্যতের দিকে তারা তাকান তখন তারা হতাশ হন এবং তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করে।

তৌহিদ আরও বলেন, আমরা জানি ইরানিরা খুবই আতঙ্কিত। তারা শুধুমাত্র যুদ্ধের ছায়ার জন্যই আতঙ্কিত নন, হঠাৎ করে কি হয় তা নিয়েও আতঙ্কিত। এমনকি যুদ্ধবিরতির মাঝেও তারা আতঙ্কিত।

কারণ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন দেশটির নেতারা আলোচনা করছিলেন তখনই হামলার শিকার হয়েছে তাদের দেশ। সেটি একবার নয়, দুইবার।

এই হামলাগুলো ছিল একদমই অপ্রত্যাশিত ও অভূতপূর্ব বিমান হামলা। ইরানিদের শঙ্কা, এবারও এমন কিছুই হতে পারে।

তবে আবার যুদ্ধের শুরু থেকে একদম সাধারণ ইরানিদের মধ্যে প্রতিরোধের আকাঙ্খা দেখা গেছে। এসব মানুষ দিনে ও রাতে সরকারের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।

সূত্র: আলজাজিরা

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ