শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হিজবুল্লার সঙ্গে সংঘাতে আইডিএফ-এর ৪ সেনা নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৪ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন। 

গতকাল সোমবার (৩০ মার্চ) দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। খবর টাইমস অব ইসরায়েলের।

আরও পড়ুন: হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

নিহত সেনাদের মধ্যে ৩ জনের নাম-পরিচয়-পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এরা হলেন, ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। 

বাকি একজনের পরিচয়-পদবি পরে জানানো হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ।

নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন।

এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা মাড়ে ৬টার দিকে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে। 

তবে তাদের সংখ্যা আইডিএফের বিবৃতিতে পাওয়া যায়নি। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

যৌথ অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ