শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮


আমিরাতে মার্কিন রাডার স্টেশনে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন রাডার স্টেশনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

স্থানীয় সময় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী।

ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এই স্টেশনগুলো মূলত ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোন শনাক্ত এবং প্রতিহত করার কাজে ব্যবহার করা হতো। হামলায় ইরানের ড্রোনগুলো মার্কিন সামরিক বাহিনীর কিছু অবস্থানকেও লক্ষ্য করেছিল।

এর আগে শুক্রবার ইরান সৌদি আরবে মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতান বিমানবন্দরে হামলা চালিয়ে একটি মার্কিন বিমান ধ্বংস করেছিল।

এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তীব্র হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ