শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইরাকের নেতার কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরাকের শিয়া সমর্থিত রাজনৈতিক দল ‘সুপ্রিম ইসলামিক কাউন্সিল’-এর প্রধান হাম্মাম হামুদির কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

গতকাল রোববার (২৯ মার্চ) ইরানি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই খবর অনুযায়ী, বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদেক এক বৈঠকে এই বার্তাটি সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান হাম্মাম হামুদির কাছে পৌঁছে দেন।

বৈঠকে ইরানি রাষ্ট্রদূত ইরানের সাথে ইসরায়েল ও মার্কিন যুদ্ধ ইস্যুতে নাজাফের ‘শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ’ বা মারজাদের সাহসী ও স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।

পাশাপাশি, আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণ ইরানের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখিয়েছেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। সেদিনই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি, এমনকি তাঁর কোনো ভিডিও বা অডিওবার্তাও জনগনের সামনে আসেনি। শুধু তাঁর লিখিত বার্তা অন্যদের মাধ্যমে জনগণকে পড়ে শোনানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ