মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রতিষ্ঠার প্রথম বছরেই বেফাকে মাদরাসা শামসুল উলূমের সাফল্য যাত্রাবাড়ী মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল আল হাইআতুল উলইয়ায় জামিআ রাব্বানিয়ার অসাধারণ ফলাফল ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আহতের সংখ্যা জানাল ইসরায়েল ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ইসরায়েল ও আরব কেন্দ্রে হামলার হুমকি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের হামলা হলে ইসরায়েল ও আরব দেশের যেসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সেবা দেয় সেগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

গতকাল (২২ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এতে তিনি বলেন, ইরানকে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করা হবে। এরমধ্যে সবচেয়ে বড়টিতে প্রথমে হামলা চালানো হবে বলে জানান তিনি।

ট্রাম্পের এ হুমকির জবাবে বিপ্লবী গার্ড সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে বলেছে, “আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয়, ইরান দখলদারদের (ইসরায়েলের) এবং এই অঞ্চলের দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা হবে। একই সময় অর্থনৈতিক, শিল্প এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হবে, যেগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে।”

বিপ্লবী গার্ড আরও বলেছে, “আপনারা আমাদের হাসপাতালে হামলা চালিয়েছেন, আমরা চালাইনি। আপনারা আমাদের দাতব্য কেন্দ্রে হামলা চালিয়েছেন, আমরা চালাইনি। কিন্তু যদি আমাদের বিদ্যুতের ওপর হামলা চালান, তাহলে আমরা আপনাদের বিদ্যুতের ওপরও হামলা চালাব।”

“আমরা বদ্ধপরিকর, শত্রুরা যে পরিমাণ হুমকি তৈরি করবে, আমরা সেই একই পরিমাণে প্রতিরোধ করব। যুক্তরাষ্ট্র আমাদের সক্ষমতা সম্পর্কে জানে না। তারা আমাদের সক্ষমতা (যুদ্ধের) ময়দানে দেখবে।”

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ