শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

২৯ রমজান রাতে মসজিদে হারামে রেকর্ডসংখ্যক মুসল্লির সমাগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র রমজানের শেষ মুহূর্তে মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের অভূতপূর্ব সমাগম দেখা গেছে। ২৯ রমজান রাতে লাখো মুসল্লি এশা ও তারাবি নামাজের পাশাপাশি পবিত্র কোরআন খতমের (খতমুল কোরআন) বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।

মসজিদুল হারামের ইমাম ও দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল অথরিটির প্রধান শায়খ ড. আব্দুর রহমান আল-সুদাইস খতমুল কোরআনের দোয়া পরিচালনা করেন। দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর রমজানের শেষ দিকে ওমরাযাত্রী ও স্থানীয় মুসল্লিদের সংখ্যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২৯তম রাতটি সম্ভাব্য লাইলাতুল কদর হওয়ায় এবং একই সঙ্গে কোরআন খতমের বিশেষ সওয়াব লাভের আশায় মুসল্লিরা সন্ধ্যা হওয়ার আগেই মসজিদ চত্বরে উপস্থিত হতে শুরু করেন। ভিড় সামলাতে মসজিদের ছাদ, আঙিনা এবং সংলগ্ন রাস্তাগুলোতেও নামাজ ও দোয়ার ব্যবস্থা রাখা হয়।

সৌদি আরব সরকার নিরাপত্তা এবং সেবার মান নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দুই পবিত্র মসজিদের জেনারেল অথরিটি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কয়েক হাজার কর্মীকে নিয়োজিত করেছে। পুরো মসজিদ চত্বর নিয়মিত পরিষ্কার রাখা, শীতল পানি (জমজম) সরবরাহ এবং অসুস্থ ও বয়স্কদের জন্য হুইলচেয়ার ও ইলেকট্রিক কারের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণে দক্ষতা প্রদর্শন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই লক্ষ লক্ষ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, সৌদি আরবে রমজানের ২৯তম রাতেই সাধারণত মসজিদুল হারামে পবিত্র কোরআন খতমের দোয়া অনুষ্ঠিত হয়। এই রাতে মসজিদ প্রাঙ্গণ এক আধ্যাত্মিক ও জান্নাতি আবহে রূপ নেয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ