শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

চাঁদ দেখা নিয়ে নাগরিকদের বার্তা দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁদ দেখা নিয়ে নাগরিকদের বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকদের বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে পরদিন পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

সোমবার (১৬ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সরকারি বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন ঈদ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটবর্তী আদালতে গিয়ে তা জানাতে হবে। এর মাধ্যমে সাক্ষ্য নিবন্ধন করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমেও বিচারিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন এ বিষয়ে গুরুত্ব দেন এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটির সঙ্গে অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সূর্যাস্তের সময় সৌদি আরবের বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো পর্যবেক্ষণে বসবে। সব সাক্ষ্য যাচাইয়ের পর ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ