শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। 

পাশাপাশি আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা বিকট ছিল যে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন।

তাসনিম নিউজ আরও জানায়, তেহরানের দক্ষিণ অঞ্চলেও একই রকম অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

সূত্র: সিএনএন

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ