শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিএনপির বিজয়ে পাকিস্তান সরকারের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভোটের এমন ফলাফল নিশ্চিত হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা দুজনই বিজয়কে ইতিবাচক এবং তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় জারদারি তারেক রহমানকে বিএনপির বড় জয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকে ‘সফল ও শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজনের জন্য অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

অপরদিকে তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান শাহবাজ শরিফ। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ