শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। 

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি)  দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক পুলিশ জানিয়েছে। খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে ঢুকে পড়ে। তিনি দুর্ঘটনার জন্য সড়কের ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে’ দায়ী করেছেন।

নিহতদের মধ্যে রয়েছে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ। মুখপাত্র আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়, ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫।

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের সড়ক অবকাঠামো দুর্বল। এছাড়া ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ৭৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক ডজনের বেশি শিশু ছিলেন। ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ করেছিল। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আফগানিস্তানের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে ২৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। এ ধরনের দুর্ঘটনা দেশটির সাধারণ মানুষ ও যাত্রীদের জন্য দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। তথ্যসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ