শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুটনীতিতে সততায় বিশ্বাস করে ইরান: আব্বাস আরাগচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে  বৈঠকের আগে কূটনীতিতে ইরান সততায় বিশ্বাস করে বলে স্মরণ করিয়ে দিয়ে প্রতিশ্রুতির প্রতি সম্মান করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ মন্তব্য করেন।

তিনি পোস্টে লেখেন, ইরান খোলা চোখে এবং গত বছরের স্মৃতির প্রতি অবিচল থেকে কূটনীতিতে প্রবেশ করেছে। যাদের আমাদের অধিকারের প্রতি দৃঢ় অবস্থান নেই তারা তাদের প্রতিশ্রুতিগুলোকে সম্মান করা প্রয়োজন বলে মনে করিয়ে দেন।

তিনি জোর দিয়ে বলেন, একটি টেকসই চুক্তির স্তম্ভ হলো- সমান অবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক স্বার্থ রক্ষা অপরিহার্য।

স্থানীয় সময় সকাল ১০ টায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আমেরিকান পক্ষের প্রতিনিধিত্ব করবেন।

অন্যদিকে ইরানের হয়ে আরাগচি নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধিদল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরিকল্পিত আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। যা উপসাগরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি এবং ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভের পর ট্রাম্পের বারবার সামরিক পদক্ষেপের হুমকির কারণে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলিতে, বেশ কয়েকটি দেশ উত্তেজনা কমাতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। যেখানে তুরস্ক বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করেছে। অন্যদিকে তেহরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন সহ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

সূত্র: টিআরটি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ