শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জাতিসংঘের দপ্তর নিউইয়র্ক ছেড়ে যাচ্ছে না: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অর্থ সহায়তা কমিয়ে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি দেখা দেয়। এ পরিস্থিতিতে নিউইয়র্ক থেকে জাতিসংঘের সদর দপ্তর স্থানান্তরের খবরে বিরোধীতা করেছেন ট্রাম্প।

তিনি বলেন, আমি মনে করি না, এটি উপযুক্ত সিদ্ধান্ত। জাতিসংঘ নিউইয়র্ক এবং যুক্তরাষ্ট্রও ছেড়ে যাচ্ছে না। তাদের এখানে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রীতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের উঠে এসেছে আর্থিক সমস্যার কারণে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কার্যক্রম কমিয়ে আনছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, নিউইয়র্ক সদর দপ্তর বন্ধ করে দিতে পারে ।

প্রতিবেদনটির মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আমি আর যুদ্ধ নিরসনের জন্য উপস্থিত থাকব না, তখন জাতিসংঘ তা করতে পারে। এছাড়া সংস্থাটির অসাধারণ সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প জোর দিয়ে বলেন, জাতিসংঘের অনুদান পরিশোধ না করার বিষয়টি তিনি ‘খুব সহজেই’ সমাধান করতে পারবেন। যদি তারা ট্রাম্পের কাছে এসে বলে, আমি সবাইকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করবো। ঠিক যেমন আমি ন্যাটোকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছিলাম। আমাকে শুধু এই দেশগুলোকে ফোন করতে হবে, তারা মুহূর্তেই মধ্যেই চেক পাঠাবে।

উল্লেখ্য, ট্রাম্প বারবার জাতিসংঘের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, তারা তহবিলের অকার্যকর ব্যবহার করছে এবং সংঘাত বন্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ