শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সংগত আলোচনায় বসতে প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকদিনের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা অস্থিরতার পরও তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সংগত ও সামঞ্জস্যপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত। খবর আলজাজিরার।

শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের বলেন, আলোচনা করতে ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না।

এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি আরও জানান, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না।

আরাগচি আরও বলেন, ইরানের জনগণের নিরাপত্তা অন্য কারও মাথাব্যথার বিষয় নয়। দেশকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ততটুকুই বজায় রাখব এবং বৃদ্ধি করব।

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের কড়া পদক্ষেপ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রচেষ্টাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানি নেতারা আলোচনায় রাজি না হলে প্রয়োজনে সহিংসতা চালানো হবে।

এদিকে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের দিকে আরও বড় কিছু জাহাজ পাঠাচ্ছে। তিনি বলেন, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। চুক্তি হলে ভালো, আর না হলে কী হয় পরে দেখা যাবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ