মিসরের কায়রোতে গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক কায়রো বইমেলা (মারিদুল কাহিরাহ আদদাওলী লিল কিতাব) বিশ্বব্যাপী আরবি ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ আসর হিসেবে পরিচিত। এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশনা সংস্থা, লেখক, গবেষক ও পাঠকদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। এবারের মেলায় বাংলাদেশ থেকেও একটি উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে—বিশিষ্ট আলেম ও আরবি সাহিত্যিক শাইখুল হাদীস আল্লামা আরীফ উদ্দীন মারুফের রচিত একাধিক গ্রন্থ প্রদর্শিত হচ্ছে, যা পাঠক ও গবেষকদের আগ্রহ আকর্ষণ করছে।
আল্লামা আরীফ উদ্দীন মারুফ আরবি ভাষায় তাঁর দক্ষতা ও প্রকাশভঙ্গির কারণে আরব বিশ্বের সাহিত্যাঙ্গনেও পরিচিত একটি নাম। তিনি