শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে প্রাণ গেল এক যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাশ্মীরের কাঠুয়া জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, নতুন করে অভিযান শুরুর পর এই ঘটনা ঘটে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের (কেএমএস) বরাতে জানা গেছে, গত ২৩ জানুয়ারি কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের (সিআরপিএফ) যৌথ অভিযানের সময় ওই যুবক নিহত হন। সংস্থাটি এটিকে একটি ‘সাজানো সংঘর্ষ’ বলে উল্লেখ করেছে।

এদিকে, কাশ্মীর অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ভীম সেন টুটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযানের সময় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিল্লাওয়ার এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ