শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মসজিদ পরিচালনার নতুন অ্যাপ মাসাজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুবাইভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান জাফারি ওয়াকফ কাউন্সিল মসজিদ পরিচালনায় সহায়ক নতুন অ্যাপ উন্মুক্ত করেছে। নতুন এই অ্যাপের নাম মাসাজিদ। প্রতিষ্ঠানটি বলছে, মসজিদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রশাসনিক ও মাঠ-পর্যায়ের কার্যক্রম সহজতর করাই মাসাজিদ অ্যাপের লক্ষ্য। 

অ্যাপটি মসজিদের তত্ত্বাবধায়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তদারকি পদ্ধতির আধুনিকায়ন এবং সেবার দক্ষতা বৃদ্ধি পাবে। 

‘মাসাজিদ’ অ্যাপে আছে একটি সমন্বিত পরিষেবা প্যাকেজ। যার মাধ্যমে মসজিদের কার্যক্রম পর্যবেক্ষণ, নামাজের সময় মসজিদ খোলা নিশ্চিত করা এবং উপস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। 

এছাড়াও রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ সামগ্রীর জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্ল্যাটফর্মটির মাধ্যমে মসজিদ-সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ও হালনাগাদ তথ্যও দ্রুত প্রচার করা সম্ভব হবে।

জাফারি ওয়াকফ কাউন্সিলের এক বৈঠকে কাউন্সিল সদস্য মাহের আলাভি মাহফুজ অ্যাপটির লক্ষ্য ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করেন। 

তিনি জানান, এই উদ্যোগ কাউন্সিলের বৃহত্তর ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ। খুব শিগগিরই মসজিদ তত্ত্বাবধায়কদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে যাতে তারা নতুন অ্যাপটি ব্যবহার করতে পারেন।

কাউন্সিলের চেয়ারম্যান ইউসুফ বিন সালিহ আল সালিহ ও অন্য সদস্যরা মাহের আলাভি মাহফুজ এবং প্রকল্পে যুক্ত কাউন্সিলের দল ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রশংসা করেন। কেননা তারা তাদের পেশাদারিত্ব ও সর্বোচ্চ মানে প্রকল্পটি সম্পন্ন করেছেন। 

সূত্র: বাহরাইন নিউজ এজেন্সি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ