গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) ও তার শিশু সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে ওই বাড়িতে একটি কক্ষে আগুন দেখে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েন। এসময় তিনজন ঘর থেকে বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবà¦