প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর পদত্যাগে সৃষ্ট রাজনৈতিক শূন্যতার কারণে অস্থায়ীভাবে ক্ষমতা গ্রহণ করতে পারে নেপালের সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে।
এমন পরিস্থিতিতে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং নেপালি জনগণের নিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনে সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমান পরিস্থিতিকে কঠিন সময় আখ্যা দিয়ে সেনাবাহিনী বলেছে, এই সংকট মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি সহযোগিতা কামনা করেছে তারা।
সেনাবাহিনী আরও বলেছে, “আমরা আন্তরিকভাবে সবার কাছে, বিশেষত তরুণদের কাছে আহ্বান জানাই—এই কঠিন সময়ে সামাজিক সম্প্রীতি, শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখতে গঠনমূলক ভূমিকা রাখুন।”
এদিকে, কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপাল