মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায়

ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে যুক্তরাষ্ট্র-ন্যাটোর পরিকল্পনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সামরিক পরিকল্পনাকারীরা ইতোমধ্যে ইউক্রেনের জন্য যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা শুরু করেছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের এ প্রতিশ্রুতিতে উৎসাহিত হলেও এখনো বহু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বর্তমানে এমন কিছু পরিকল্পনা করছে, যাতে অস্ত্র সরবরাহের বাইরেও ইউক্রেনকে কিভাবে সহায়তা করা যায়, তা অন্তর্ভুক্ত থাকবে।

তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এটি নির্ধারণ করতে সময় লাগবে যে কোন পদক্ষেপগুলো সামরিকভাবে সম্ভব এবং রাশিয়ার কাছে গ্রহণযোগ্য হতে পারে।

একটি প্রস্তাবের মধ্যে রয়েছে ইউরোপীয় বাহিনীকে ইউক্রেনে পাঠানো, তবে তাদের কমান্ড ও কন্ট্রোলের দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। যদিও এ বাহিনী ন্যাটোর পতাকায় নয়, বরং নিজ নিজ দেশের পতাকার অধীনে কাজ করবে।

হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি সমন্বয় করতে সহায়তা করতে পারে।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, কোনো শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ন্যাটো দেশগুলোর সেনা মোতায়েন তারা কোনোভাবেই মেনে নেবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ