মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবে টানা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা এবং বন্যা প্রবণ এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষভাবে সতর্ক করা হয়েছে মক্কা অঞ্চলের অন্তর্ভুক্ত মক্কা শহর, তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়থ, আল কুনফুদাহ, আল জুমুম, আল কামিল, বাহরাহ, আল মুইয়াহ, তুরবাহ, আল খুরমাহ ও রানিয়াহ এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এছাড়াও জাজান, আসির, আল বাহা ও নাজরান অঞ্চলেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। রিয়াদ ও মদিনা অঞ্চলে তুলনামূলকভাবে হালকা বৃষ্টিপাত হলেও তা স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টির ফলেআকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাস সৃষ্টি হতে পারে, যা ধুলাবালি ও বালুঝড়ের কারণও হতে পারে।

সৌদি সিভিল ডিফেন্স নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে- আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিতভাবে সরকারি চ্যানেলগুলো থেকে জানার জন্য এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য। 

সূত্র: গালফ নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ