শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

পোপকে গাজার শিশুদের রক্ষার আহ্বান জানালেন মার্কিন গায়িকা ম্যাডোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেড় বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে গাজা। এই অবস্থায় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওকে গাজায় গিয়ে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই অনুরোধ জানান।

শৈশব থেকে রোমান ক্যাথলিক পরিবেশে বেড়ে ওঠা ম্যাডোনা গত সোমবার একটি পোস্ট দেন। তাতে ম্যাডোনা পোপকে উদ্দেশ্য করে আকুতি করে লেখেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে গাজায় যান। একজন মা হিসেবে আমি শিশুদের দুর্দশা আর সইতে পারছি না। তাদের রক্ষার দায়িত্ব গোটা বিশ্বের। আপনিই একমাত্র ব্যক্তি যিনি বিনা বাধায় সেখানে প্রবেশ করতে পারবেন।’

তিনি আরও যোগ করেন, ‘নিষ্পাপ শিশুদের বাঁচাতে মানবিকতার দুয়ার এখনই পুরোপুরি খুলে দিতে হবে। আর সময় নেই। দয়া করে সফর নিশ্চিত করুন।’

পোপকে এই আহ্বানের কারণও ব্যাখ্যা করেছেন এই পপ কুইন। লেখেন, ‘রাজনীতিতে যে পরিবর্তন আসে না, জাগ্রত বিবেক তা এনে দিতে পারে।’

নিজের ছেলে রক্কোর জন্মদিন উপলক্ষে পোস্টটি প্রকাশ করে ম্যাডোনা আরও লেখেন, ‘আমার সন্তানের জন্য জন্মদিনের সবচেয়ে বড় উপহার হবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে গাজায় আটকে থাকা শিশুদের বাঁচাতে এগিয়ে আসেন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ