মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বার ঢাকায় আসছেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান। 

সোমবার (১১ আগস্ট) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় এই তথ‍্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। তবে কবে নাগাদ তিনি আসছেন সে ব্যাপারে কিছু জানাননি সচিব। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ওই দেশের উপযোগী করে ১০০ নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ‍্যোক্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ড. খালিদ মোঘেম আল হারবি।

নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি অ্যারাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে চেম্বারটির সভাপতি আশরাফুন হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সৌদি আরবের জন‍্য নীতি বদল হবে না।

পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা।

সৌদির স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খালিদ মোঘেম আল হারবি বলেন, বিপুল জনশক্তিকে সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেওয়া গেলে, অপার সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হবে।

দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ