মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


গাজায় ‘দুর্ভিক্ষ’ চলছে: আইপিসির সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষ 'চলছে' বলে সতর্কবার্তা দিয়েছে একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার মধ্যে মঙ্গলবার এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) নামের সংস্থাটি জানায়, গাজার পরিস্থিতি বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ স্তরে পৌঁছেছে। এই অঞ্চলে ব্যাপক ক্ষুধা, অপুষ্টি এবং রোগব্যাধির কারণে ক্ষুধাজনিত মৃত্যুর হারও বেড়ে গেছে।

তবে আইপিসি আনুষ্ঠানিকভাবে গাজাকে দুর্ভিক্ষপীড়িত এলাকা হিসেবে ঘোষণা করেনি। সংস্থাটি জানিয়েছে, এই ধরনের ঘোষণা শুধুমাত্র পরিস্কার বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া যেতে পারে এবং তারা দ্রুত গাজাকে দুর্ভিক্ষকবলিত এলাকা হিসেবে ঘোষণা করার কাজ শুরু করবে।