মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় হজযাত্রী গ্রেপ্তার, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় চলমান অবরোধ ও মানবিক সংকটের অবসান চেয়ে মক্কার কাবাঘরের পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

রোববার (২৭ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐ হজযাত্রী ‘ওয়া ইসলামাহ!’ বলে উচ্চকণ্ঠে আবেগ প্রকাশ করছেন, যা ঐতিহাসিকভাবে মুসলিমদের সংকটকালীন সময়ের একটি প্রতিক্রিয়ামূলক আহ্বান হিসেবে পরিচিত।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কাঁপা কণ্ঠে বলছেন, "গাজার শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে। হে মুসলিমরা, এগিয়ে আসো!" কিছুক্ষণের মধ্যেই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে হজরতুল হারাম মসজিদের ভেতর থেকে আটক ক