মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানালো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণাকে "ঐতিহাসিক পদক্ষেপ" আখ্যা দিয়ে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনকে সুসংহত করবে।

বিবৃতিতে সৌদি সরকার ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ফ্রান্সের সমর্থনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে। একই সঙ্গে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে অন্যান্য দেশগুলোর সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানায় রিয়াদ।

সৌদি আরব এক্ষেত্রে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বিবৃতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া রাষ্ট্রগুলোর প্রতি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক বার্তায় জানান, ফ্রান্স সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তিনি গাজায় চলমান সংঘাত বন্ধ, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হতে হবে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেটি অস্ত্রচ্যুত থাকবে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেবে—যাতে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে।”

ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে এক চিঠিতে ম্যাক্রোঁ শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি বলেন, “বিশ্বাস, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি—এই তিনটি মাধ্যমে আমরা শান্তি অর্জন করব।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ