ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে রক্তাক্ত গাজা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অপুষ্টিজনিত কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। আশঙ্কাজনকভাবে এর বেশিরভাগ মৃত্যুই ঘটেছে গত কয়েক সপ্তাহে।